ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
ছাত্রদলের লোগো। ফাইল ছবি

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্মৃতি সংরক্ষণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এই কর্মসূচির প্রথম ধাপে মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রদল ।

‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এই কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপনে এই মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজ রাতের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেবেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে পেছন থেকে উসকানি দেয় জামায়াত ও এনসিপি।
‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
মাল্টা, পোলাওয়ের চাল, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বাড়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
আরও পড়ুন
খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি
ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে দিলেন আওয়ামী লীগ কর্মী
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ