বিএনপি মহাসচিবের সঙ্গে শওকত আজিজ রাসেলের বৈঠক

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৭:২২ পিএম


বিএনপি মহাসচিবের সাথে শওকত আজিজ রাসেলের বৈঠক
ছবি: সংগৃহীত

বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রোববার (২৯ জুন) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। আগামী এফবিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী শওকত আজিজ রাসেল বেসরকারি খাতের অগ্রযাত্রা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে একটি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের বিকল্প নেই। আমরা এমন একটি নির্বাচনের জন্য কাজ করছি, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্যবিমোচনে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শওকত আজিজ রাসেল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বহু মত ও পথ তাদের পাথেয়।

তিনি আরও বলেন, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময় দেশের বাবসা বাণিজ্য , ব্যাংকিং খাতসহ সবকিছু দুর্নীতির দ্বারা ধংস করে দেওয়া হয়েছে। এই অবস্থার উত্তরণে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপিকে সহায়তা করতে প্রস্তুত।

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission