প্রবাসীদের নিয়ে হাসনাতের পোস্ট

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১১:৩৯ পিএম


প্রবাসীদের নিয়ে হাসনাতের পোস্ট
ফাইল ছবি

এবার প্রবাসীদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে তিনি এই পোস্ট দেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, জুলাই মাসের একটি নির্দিষ্ট দিন প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ঘোষণা করা উচিত।

বিজ্ঞাপন

Capture

এর আগে, গত ১ মে বিকেলে মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির শ্রমিক উইং আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীদের নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। 

বিজ্ঞাপন

সেদিন তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল।

হাসনাত বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যারাই আসুক তাদের মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেওয়া আপনার কর্তব্য।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission