ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি দেন।

পবিত্র রমজান মাসের শেষভাগে নফল ইবাদত শুরু করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, নিজের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, এখন থেকে ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলবেন তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

তিনি আরও লিখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক–নির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

আরও পড়ুন

তিনি বলেন, আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকে নানা ঘটনায় আলোচিত। ঢাকা–৮ আসনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য তিনি সমালোচনায়ও পড়েছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ