যে দুজনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন সারজিস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৫:৪৮ এএম


যে দুজনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন সারজিস
ফাইল ছবি

দুজনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ৩টার পরে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কৃতজ্ঞতা জানান।

সারজিস আলম লিখেছেন, ২০২৪ এর জুলাই থেকে শুরু করে ২৫ এর জুলাই পর্যন্ত পরিবার, ক্যারিয়ার, পড়াশোনা, ব্যক্তিগত জীবন সবকিছুকে একপাশে রেখে শুধুমাত্র আহত যোদ্ধাদের জন্য পুরো দেশের যে কয়েকজন দিনরাত ছুটে চলেছেন এবং এখনও চলছেন; তাদের মধ্যে দুইজন নুসরাত এবং ইমরান। 

বিজ্ঞাপন

Capture5

তিনি আরও লিখেছেন, আমরা যেটা করতে পারিনি, আপনারা সেটা করেছেন। জুলাইয়ের আজকের এই নতুন প্রহরে আপনাদের দুজনের প্রতি আজীবনের কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

এর আগে আরেক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন, জুলাইয়ের প্রথম প্রহরে আমরা ছুটলাম বাংলাদেশের ৬৪ জেলার উদ্দেশ্যে। আমৃত্যু জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission