ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে: গোলাম পরওয়ার

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০১:০৬ পিএম


ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে: গোলাম পরওয়ার
ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তার করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।

জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি।

জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে জানিয়ে এই জামায়াত বলেন, একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission