আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সতর্ক বিএনপি: নজরুল ইসলাম খান

আরটিভি নিউজ  

বুধবার, ২০ আগস্ট ২০২৫ , ১১:০১ পিএম


আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সতর্ক বিএনপি: নজরুল ইসলাম খান
সংগৃহীত ছবি

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই পদ্ধতি প্রয়োগের আগে জনগণের মতামত নেওয়ার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো ধারণার ভিত্তিতেই নির্বাচন হতে পারে না।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি জানান, পিআর পদ্ধতি ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় এবং একটি নির্বাচিত সংসদই কেবল এই ধরনের পরিবর্তন আনতে পারে। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়, তাই তাদের পক্ষে সংবিধান সংশোধন করে এই পদ্ধতি বাস্তবায়ন করা অযৌক্তিক।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, ইভিএম ব্যবহার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি এই নতুন পদ্ধতিকে জনগণের ওপর অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission