এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৪৯ এএম


এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার
আখতার হোসেন। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। আর এ ঘটনায় আওয়ামী লীগ যে সন্ত্রাসী সংগঠন তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন এই এনসিপি নেতা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, নিউইয়র্কে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুংকার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।
 
আওয়ামী লীগ জন্মগত ও প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, তারা স্বাধীনতাপন্থি মানুষদের ওপর সন্ত্রাস চালাবে এবং যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আছেন, তাদেরও তারা হামলার লক্ষ্য করবে-এটি নতুন কোনো বিষয় নয় এবং এতে আমরা আর অবাক হই না।
 
এই এনসিপি নেতা বলেন, আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। তাই কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।

বিজ্ঞাপন

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনীম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission