নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ: জাপা মহাসচিব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:০৯ পিএম


নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ: জাপা মহাসচিব
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।’

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, অনেকে বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে। এটি ভুল ধারণা।

বিজ্ঞাপন

দলটি ভোট দমন করবে জানিয়ে জাপা মহাসচিব বলেন, অনেকে আকাশে-বাতাসে যেটা বলছে, অন্য দল আমাদের ভোট দেবে, এ ক্ষেত্রে অনেক যদি-কিন্তুর ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে। সে ভোটটাকে বাধা দেবে, আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে?

অতীতের মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে, যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে, তারা ভোটদানে বিরত ছিল। তার ভোটকে বাধাদান করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয় পার্টির শক্তি নিয়ে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টির নিজের সংগঠন গোছাতে হবে। আমাদের শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission