আবারও জামায়াতের কঠোর সমালোচনায় হেফাজত আমির

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৫:৫৬ পিএম


আবারও জামায়াতের কঠোর সমালোচনায় হেফাজত আমির
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর মতাদর্শের কঠোর সমালোচনা করেছেন দেশের ইসলামি রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রধান শক্তি হেফাজতে ইসলামীর আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামায়াতের ইসলাম আর ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইসলাম এক নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম। তিনি জামায়াতকে সাহাবাদের দুশমন এবং নাস্তিকের চেয়েও খাতরনাক বলে আখ্যা দেন।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশে থাকতে পারবে না।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি দেশের ইসলামি রাজনীতির বর্তমান সময়কে সোনালী সময় বলে আখ্যা দেন।

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, বাংলাদেশে এখন ইসলামি রাজনীতি উত্থানের সোনালী সময়। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে। তার দাবি, আগামীর বাংলাদেশে যেকোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থীদের বাইরে রেখে নেওয়া সম্ভব হবে না।

মাওলানা মামুনুল হক রাজবাড়ীতে আলেম-ইমামদের হয়রানি করার অভিযোগও তোলেন। তিনি বলেন, নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে এই হয়রানি করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, রাজবাড়ীর প্রশাসন যদি দমন-পীড়ন বন্ধ না করে, তবে জাতীয় পর্যায় থেকে এর কঠোর প্রতিবাদ করা হবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission