হঠাৎ জামায়াতসহ সমমনা ৮ দলের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৬:১৭ পিএম


হঠাৎ জামায়াতসহ সমমনা ৮ দলের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন
জামায়াতসহ ৮ দলের লোগো।

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সাত দিনের নতুন কর্মসূচি দিয়েছিল বুধবার (১৯ নভেম্বর) জামায়াতসহ ইসলামি আট দল। ঘোষিত ওই কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলগুলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের দেশের ৭টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission