খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে: ডা. শাহাবুদ্দিন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০১:০৩ এএম


খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে: ডা. শাহাবুদ্দিন
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি এই তথ্য জানান।

শাহাবুদ্দিন তালুকদার বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের চেয়ে একটু ভালো আছেন। আমি সার্বক্ষণিক ওনার সঙ্গে হাসপাতালে থাকছি। 

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।
 
সোমবার সন্ধ্যায় বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়া  নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। নিউমোনিয়া ছাড়াও মাল্টি ডিজিস জটিলতা কিছুটা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেওয়া যাচ্ছে না, ঝুঁকি থেকে যায়। 

তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটোই আছে এবং বিএনপির চেয়ারপারসনকে সব মিলিয়ে সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission