বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে যা বললেন রেজা কিবরিয়া

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১২:০৪ পিএম


বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে যা বললেন রেজা কিবরিয়া
বক্তব্য রাখছেন রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত

বিএনপিতে আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহী ছিলাম। কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনও জনপ্রিয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, বিএনপিতে যারা নেতৃত্বে আছেন, তারা তরুণদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে চলেছেন। সবাই সাহায্য করব নতুন বাংলাদেশ গড়তে। উনি বিদেশে আছেন এটি দুঃখজনক কিন্তু তিনি বিদেশে থেকে যা শিখেছেন তা নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে।

আমাদের দেশের মানুষের কাজের মান খুবই উন্নত জানিয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের দক্ষতা বাড়াতে কাজ করলে দেশে এগিয়ে যাবে। নিজের এলাকার পাশাপাশি দেশের জন‍্য কাজ করতে চাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। 

বিএনপি আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission