হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিলো এসএসএফ

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৫ পিএম


হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব নিলো এসএসএফ
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) লোগো। ফাইল ছবি

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য ভিভিআইপি বিশেষ নিরাপত্তা নিয়োজিত এসএসএফ সদস্যরা ডিউটি শুরু করেছে। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার চিকিৎসা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হলো।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা ২০ মিনিট থেকেই এসএসএফ সদস্যরা হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা মাথায় রেখে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও জানান, সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছেও তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission