খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের খাবার বিতরণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০২:০৮ পিএম


খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের খাবার বিতরণ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। একইসঙ্গে হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) বাদ যোহর ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে রাজধানীর গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

যোহর নামাজের পর মসজিদে বিশেষ দোয়া করা হয়। পরে গুলশান আজাদ মসজিদের প্রাঙ্গণ, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠানে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।

দোয়া মাহফিলে আরও অংশ নেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব। উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোয়াইব হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission