১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪১ পিএম


১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ছাত্রজীবনের রাজনীতি ও স্বাধীনতা পরবর্তী সময়ের সংগ্রামের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সেখানে এ নেতা জানান, ছাত্রজীবন থেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর ১৯৮৮ সালের পৌরসভার নির্বাচনে তার মার্কা ছিল সাইকেল।

সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুকের ওই পোস্টে মির্জা ফখরুল লিখেন, ‘আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি, ১৯৬৯ সালের আন্দোলনে ছিলাম সরাসরি জড়িত, আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও শুরু রুট লেভেল থেকে।’

বিজ্ঞাপন

cycle

তিনি আরও লিখেন, ‘আজ ঠাকুরগাঁও এর ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সে দিনগুলো। ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ে। সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁর পৌরসভার উন্নয়নের জন্য পৌর চেয়ারম্যান হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।’

বিজ্ঞাপন

সবশেষে বিএনপি মহাসচিব লিখেন, ‘ওয়াহিদকে ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। ১৯৮৮ এর পৌরসভার নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল।’

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission