ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ নৌবাহিনীর এক ছবি মন কেড়েছে সবার!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৫:০১ পিএম
সাগরে ভাসমান জাহাজে ঈদু আজহার নামাজ আদায় নৌসদ্যদের : ছবি সংগৃহীত

পরিবার-স্বজন থেকে দূরে সাগরে ভাসমান জাহাজেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। সেই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে মন কাড়ে সবার।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বাংলাদেশ নেভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলা ও ইংরেজি ক্যাপশন লেখাসহ এমন একটি ছবি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন

এতে দেখা গেছে সাগরে দায়িত্ব পালনরত অবস্থায় টহল জাহাজের প্রশস্ত ডেক এ নামাজ আদায়ের জন্য কাতারবন্দি হয়ে আছেন নৌসদস্যরা।

দায়িত্বের প্রহরে ঈদের আনন্দ ও ঈদ মোবারক জানিয়ে পোস্টে লেখা হয়- দেশরক্ষার অঙ্গীকারে সমুদ্রপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন দায়িত্বে নিয়োজিত নৌসদস্যরা। ঈদ মোবারক!

Screenshot_1

আন্তর্জাতিক জলসীমায় দায়িত্ব পালনরত নাবিক বা বাণিজ্যিক জাহাজের বাংলাদেশি নাবিকরাও অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতে সাগরে ভাসমান অবস্থায় ঈদের নামাজ আদায় করেন। এ অবস্থায় তারা জাহাজের ডেক বা নেভিগেশন ব্রিজে বিশেষ ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করে থাকেন।

গভীর সমুদ্রে অবস্থানকালে তাদের ঈদের জামাত ও মোনাজাত জাহাজের কমান্ডারের নির্দেশনায় বা সিনিয়র কর্মকর্তার ইমামতিতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

তবে সমুদ্রসীমার কোন পাশে এ জাহাজটি অবস্থান করছিল এ বিষয়ে বিস্তারিত কিছু পোস্টে উল্লেখ করা হয়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
উড়োজাহাজের ককপিটে যে কারণে কুড়াল রাখা হয়, এর কাজ কী
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা