দুই নেতাকে সুখবর দিল বিএনপি

আরটিভি নিউজ  

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৪ পিএম


দুই নেতাকে সুখবর দিল বিএনপি
ছবি: সংগৃহীত

সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য বহিস্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বিজ্ঞাপন

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৮ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য শেরপুর জেলাধীন শেরপুর পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান সেলুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আনিছুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission