আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫০ এএম


আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কিছু বন্ধু সংগঠন বলেছে তারা যদি নির্বাচিত হয় তাহলে জামায়াতকে ছাড়া জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমাদের বক্তব্য হল, জাতির খেদমতের সুযোগ পেলে আমরা তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আরও পড়ুন

ডা. শফিকুর রহমান জানান, এ ক্ষেত্রে তিনটি শর্ত আছে। সেগুলো হল-নিজে দুর্নীতি করবেন না এবং কোনরকম দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না; বিচার বিভাগের ওপর কোনরকম হস্তক্ষেপ করবেন না এবং জুলাই সনদ মোতাবেক দেশ চালালে, কেউ তার বিরোধিতা করতে পারবেন না। 

তিনি বলেন, ৫ আগস্ট এমন একটা ঘটনা ঘটবে, কেউ কল্পনা করেনি। ৫৭ জন সেনা অফিসার ও জামায়াত নেতাদের শাহাদাতের মাধ্যমে যে স্টিমরোলার শুরু হয়, নির্যাতনের সেই শেষ হয় জুলাই বিপ্লবের মাধ্যমে।

সাধারণ মানুষকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর বলেন, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ করতেই হবে। অনেকে খেটে খাওয়া মানুষের সঙ্গে পাঁচ-দশ টাকা নিয়ে মুলামুলি করেন, অথচ দুর্নীতিবাজ-চাঁদাবাজরা দেশটা শেষ করে দিচ্ছে, সেদিকে কারও খেয়াল নেই। 

সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দীন মানিক উপস্থিত ছিলেন। 

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission