খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৬ পিএম


খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান
ছবি: সংগৃহীত

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠানে যাওয়ার আগেও বেগম খালেদা জিয়া কিছুটা অসুস্থ ছিলেন জানিয়ে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি অসুস্থ হওয়ার আগে ওই প্রোগ্রামে গিয়েছিলেন। যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে ডাক্তাররা প্রোগ্রামে যেতে নিষেধ করেছিলেন।

তিনি আরও বলেন, ওই অনুষ্ঠান থেকে ফেরার দুইদিন পর ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সন অফিসে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি। এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।  

তারেক রহমান বলেন, কিন্তু খালেদা জিয়া মনের সমস্ত জোর একত্রিত করে প্রোগ্রামটিতে যান। এতে বুঝতে বাকি থাকে না, আপনাদের (ডিফেন্স সদস্যদের) সাথে জিয়া পরিবারের সম্পর্ক কি?

তিনি আরও বলেন, জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। শুধু তাই নয় স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতীকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে।  

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission