ওসমান হাদি 'লাইফ সাপোর্টে', এখনো গুলি বের করা যায়নি

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৫:০২ পিএম


হাদির গুলি এখনও বের করা যায়নি
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তার মাথা থেকে গুলি এখনও বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তর থেকে জানানো হয়, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথার ভেতরেই গুলিটি আটকে রয়েছে। যা তার জীবনঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। 

এর আগে, দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিকেল ২টা ২৫ মিনিটে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গে-সঙ্গেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

আরও পড়ুন

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission