জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৭:৩২ পিএম


জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর সভাপতি ইশরাক হোসেন (বামে) ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ২৪/১১/২০২৫ ইং তারিখে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে অদ্য ২৩/০৪/২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো।

উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জাহেদুল হক শামীম। এছাড়াও, আরও ২০ জনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও, সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১৩ জন।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission