তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার, তারা কারা

আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩৪ পিএম


তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার, তারা কারা
ছবি: সংগৃহীত

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে শরিফ ওসমান হাদিকে গুরুতর আহত করেছে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ওই ছবিতে তিন ব্যক্তিকে চিহ্নিত করেছেন এবং সবাইকে তাদের খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছেন।

ফাতিমা তাসনিম জুমা বলেন, এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনগণই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দেবে তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাইতেছে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা দাবি করেছেন, যারা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল। ওই দুইজন মোটরসাইকেলে করে এসেছিল এবং এক জন গুলি চালিয়েছে। তারা কয়েকদিন প্রচারণায় অংশ নিলেও মাঝে অদৃশ্য ছিল।

আরও পড়ুন

এ পর্যন্ত হামলার পেছনের আসল উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে প্রশাসন বা অন্য কোনো কর্তৃপক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় বিভিন্ন পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission