মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৬ পিএম


মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী যাত্রা শেষে শাহবাগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, তেমন ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারি নাই।

এনসিপির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র কায়েম করার বারবার চেষ্টা করেছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নাই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে। 

তিনি বলেন, জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাবো।

নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission