অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৭ পিএম


অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে বগুড়ার অসহায় শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ২/২১, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।
 
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এসময় বাইজিদের সাথে সাক্ষাৎ করে তার কৃত্রিম পা সংযোজনের পরের অবস্থা দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রনি, শেকৃবি ছাত্রদল নেতা মিসবাউল আলম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত ২০২৪ সালে বগুড়ার অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেন এক্সিডেন্টে মারাত্মক আহত হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়েছিল। এরপর তার আবেদনের প্রেক্ষিতে কৃত্রিম পা সংযোজন করে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission