আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
সোমবার (২৯ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোকছেদুল হক শিবলু, রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্গত ৩নং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান, ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য এ বি এম কাজল সরকার, ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরিদ আল রাজি কমল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. মনোয়ারা খাতুন, জেলা মহিলা দলের কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোছা. সুমি আক্তার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহআইনবিষয়ক সম্পাদক আবুল হাসনাত তারেক, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মো. খাইরুল আলম চৌধুরী।
এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোছা. আফসানা মিমি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
আরটিভি/আরএ




