ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বৈরাচারের শেষ সময়ে ১৮ মাস জেলে ছিলেন মুছাব্বির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:২৬ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান স্টার হোটেলের সামনে হত্যার শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির বিগত সরকারের শেষ সময়ে একটানা ১৮ মাস জেলে খেটেছেন।

আজিজুর রহমান মুছাব্বিরের এক সতীর্থ সহযোদ্ধা ঘটনাস্থলে কান্নাজড়িত কণ্ঠে স্মৃতিচারণ করে বলেন, ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন পার্টি অফিসে হামলায় আমাদের এক সহযোদ্ধা গুলিবিদ্ধ হন। পরেরদিন ৮ ডিসেম্বর তার চিকিৎসা করাতে গিয়ে, তাকে রক্ত দিতে গিয়ে উত্তরা মেডিক্যাল কলেজ থেকে আমাকে ও আজিজুর রহমান মুছাব্বির ভাইকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। সেই সময় একটানা ১৮ মাস জেলে খেটে তিনি ফ্যাসিবাদ পতনের পর বের হয়েছেন। আমার এই সহযোদ্ধাকে ঢাকা মহানগর সাধারণ সম্পাদকের পদটিও হারাতে হয়েছে দীর্ঘ কারাবরণের কারণে।

তিনি আরও বলেন, আমার সহযোদ্ধা ১৮ মাস জেল খাটার পর বের হয়েছেন, এত নির্যাতন-নিপীড়নের পর এখন যদি স্বৈরাচার পতনের পর এই দেশে সন্ত্রাসীদের গুলিতে আজিজুর রহমান মুছাব্বির ভাইয়ের মতো ব্যক্তিদের মৃত্যুবরণ হয়... আমাদের এখন মনে হয়, আমরা সবাই সন্ত্রাসীদের টার্গেটে আছি।

এর আগে, রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, বসুন্ধরা মার্কেটের পেছনে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে। তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
আরও পড়ুন
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী
মায়ের জন্য নতুন ঘরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসে লাশ হয়ে ফিরলেন মেহেদী