বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অস্ট্রেলীয় সিনেটরের অভিনন্দন

আরটিভি নিউজ 

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৪:৪১ পিএম


বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অস্ট্রেলীয় সিনেটরের অভিনন্দন
অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেব সারমা। ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেব সারমা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিশেষ বার্তায় তিনি বাংলাদেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ পুনরুদ্ধারের বিষয়ে অস্ট্রেলিয়ার গভীর আগ্রহ ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণদের ন্যায়বিচার ও সাম্যের আকাঙ্ক্ষাকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন।

আরও পড়ুন

সিনেটর ডেব সারমা তার অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সিভিল সার্ভিসের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অখণ্ডতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে। একটি স্থিতিশীল গণতন্ত্র নিশ্চিত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধার দেখার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

চিঠিতে সিনেটর ডেব বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং নাগরিকদের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব স্মরণ করিয়ে দেন। তিনি বিশ্বাস করেন অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ থাকলে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিশোধের রাজনীতি এড়িয়ে জাতীয় ঐক্যমত্যের যে ডাক দিয়েছে তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এই সিনেটর। 

উল্লেখ্য, বিএনপির অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুমের সাথে যোগাযোগের মাধ্যমে সিনেটর ডেব সারমা এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের অনেক সদস্যই বাংলাদেশের সমৃদ্ধি ও সফলতার জন্য সমর্থন অব্যাহত রাখবেন বলে বার্তায় জানানো হয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে অস্ট্রেলীয় এই সিনেটর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission