ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিয়েছেন। বুধবার(১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করা হয়।

তবে আদালতকে লতিফ সিদ্দিকী জানান, ভবিষ্যতেও তিনি নিজে উপস্থিত হয়ে হাজিরা দিতে চান। শুনানিকালে বিচারকের উদ্দেশে তিনি বলেন, এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। গত ছয় মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল। আজ সেই আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।

এ সময় বিচারক বলেন, সেটা আপনার ইচ্ছা। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে। পরে হাসিমুখে আদালত ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি।

লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করলেও লতিফ সিদ্দিকী সশরীরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের পর গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি সেখানে প্রবেশ করে হট্টগোল, স্লোগান ও ভাঙচুর চালায়। এছাড়া কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম