সিলেটেই প্রথম নির্বাচনি জনসভা বিএনপির

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৯:৩১ এএম


সিলেটেই প্রথম নির্বাচনি জনসভা বিএনপির
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে পৌঁছে জিয়ারত করেন হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে গিয়ে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন তিনি। এ সময় ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। এখন আমাদেরকে ধানের শীষ জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বক্তব্য রাখবেন আলিয়া মাদরাসা ময়দানের জনসভায়। সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশসহ প্রথম দিন সাতটি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission