ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: জামায়াত আমির

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০২:৫২ পিএম


ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি এবং মন্ত্রণালয় বাঁচাতেই দায়িত্বও ছাড়েননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় এমন মন্তব্য করেন তিনি।  

জামায়াতের আমীর বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের। এ সময় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতাকর্মীরাও মাঠে থাকবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শেরপুরের ঘটনা তিনি বলেন, গায়ের জোরে নির্বাচন নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করলে প্রতিহত করবে যুব সমাজ। 

বিগত সরকার প্রকৃতিকে হত্যা করেছে বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ভরা মাঘ মাসে শীত নাই, বর্ষায় বৃষ্টি নাই। কেন নাই? নাই এই কারণে, আমরা যারা এই দেশের নাগরিক, বিশেষভাবে দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা এ দেশের প্রকৃতিকে হত্যা করেছে। প্রকৃতিকে লুণ্ঠন করেছে, প্রকৃতির ওপর জুলুম করেছে। এজন্য আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, সেটার জন্য ধুঁকে ধুঁকে মূল্য পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যে দেশটাতে বসবাস করি, ১৯৪৭ সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে পেয়েছিলেন। তখন যে সীমানা ছিল, সেই সীমানাকে ধারণ করে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission