ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নির্বাচন পর্যন্ত ‘চাঁদাবাজি নিষেধ’ বক্তব্যে এনসিপি মুখপাত্রের কটাক্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি  

নির্বাচনী প্রচারণায় এক প্রার্থীর ‘নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি নিষেধ’ সংক্রান্ত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে আয়োজিত এক পথসভায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এই সভায় আসিফ মাহমুদ সংশ্লিষ্ট প্রার্থীর সদিচ্ছা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, কোনো একজন প্রার্থী প্রকাশ্যে বলছেন যে নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। এর অর্থ কি এই যে নির্বাচনের দিন পর্যন্ত চাঁদাবাজি স্থগিত থাকবে এবং ভোটের পর তা আবার শুরু হবে?

আরও পড়ুন

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদাবাজির মতো একটি জঘন্য অপরাধ কোনো নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে না। এটি সব সময়ের জন্যই একটি বেআইনি ও দণ্ডনীয় কাজ। এ ধরণের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজনীতির শুদ্ধতা নিয়ে জনমনে সংশয় তৈরি করছে।

এনসিপির এই শীর্ষ নেতা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নির্বাচনের সময় জনতুষ্টির জন্য নয়, বরং সব সময়ের জন্য চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, অপরাধ দমনে রাজনৈতিক দলগুলোর অবস্থান যদি স্পষ্ট ও দায়িত্বশীল না হয়, তবে সাধারণ মানুষের আস্থা চিরতরে হারিয়ে যাবে। সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

আসিফ মাহমুদ ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতি শ্রদ্ধা করে, তবে তার একটি সিদ্ধান্ত ভুল ছিল—আর তা হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। কোনোভাবেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের সচেতন জনগণ নিজেদের জীবন দিয়ে হলেও স্বৈরাচারী শক্তির প্রত্যাবর্তন রুখে দেবে।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা
দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে চলমান প্রত্যর্পণ প্রক্রিয়া ভারত ত্বরান্বিত করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা
‘জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই’
দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান্তিতে ঘুমাতে না পারেন তবে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‘জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই’
শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠিত হতে যাচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা, দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নতুন কমিটিতে আনতে সতর্কতার সঙ্গে এগোচ্ছে মাতৃ সংগঠন বিএনপি।
শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়, বিমানবন্দরে প্রবাসীদের নানা হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। আরটিভি/এসকে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে। পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালনপালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
আরও পড়ুন
আসিফ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চায় দুদক, বিএফআইইউকে চিঠি
চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান
বিভিন্ন দেশ ও সুইস ব্যাংকেও আসিফ মাহমুদের সম্পদ গড়ার অভিযোগ রয়েছে: দুদক
কুমিল্লার মানুষকে হাসিনা কেন দেখতে পারতেন না, জানালেন আসিফ মাহমুদ