ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আপনাদের দেওয়া প্রতিটি ভোটের আমানত রক্ষা করব: কায়সার কামাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল পথসভায় বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়। আপনাদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে একটি আমানত, এর কোনো খেয়ানত হতে দেব না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের মতপ্রকাশের অধিকার দমন করা হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ধানের শীষ শুধুমাত্র একটি নির্বাচনি প্রতীক নয়- এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ আবার তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে।

আরও পড়ুন

নির্বাচনে তিনি বিএনপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া হবে কার্যকর ও টেকসই কর্মসূচি।

কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্যের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি সবাইকে সতর্ক করে বলেন, প্রয়োজনে আমি নিজেই আইনি পদক্ষেপ নেব। নারী ও কৃষিবান্ধব সরকার গঠন এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপির ভবিষ্যৎ সরকারের প্রধান অগ্রাধিকার হবে।

ভবিষ্যৎ সরকার সম্পর্কে বিএনপির এ প্রার্থী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

কলমাকান্দা সীমান্ত উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলার শিকার উল্লেখ করে কায়সার কামাল বলেন, উন্নয়নের নামে লুটপাট হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই অঞ্চলে ন্যায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব হবে। এই পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’
৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরাল কমাচ্ছে যুক্তরাষ্ট্র