জামায়াতে ইসলামী একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪২ পিএম


জামায়াতে ইসলামী একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  ফাইল ছবি

জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘দুঃখী দল’ বলে অভিহিত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ইতিহাসের একটি ‘দুঃখী দল’। অসংখ্য মজলুমের চোখের পানি আজ জামায়াতকে এই অবস্থানে নিয়ে এসেছে। 

এসময় তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া মায়েদের ত্যাগের কথা স্মরণ করেন।

আরও পড়ুন

জামায়াত আমির বলেন, জুলাইয়ে যেসব মায়েরা ইজ্জত এবং জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। আগামী দিনে নারীদের অধিকার বাস্তবায়নে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জাতির ভার আমাদের কাঁধে এলে আমরা দেশের সব মানুষকে পাশে চাই। বিশেষ করে জামায়াতের আগামী দিনের পথচলায় গণমাধ্যমকে সহযোগী হিসেবে প্রয়োজন। বাংলাদেশের গণমাধ্যম চূড়ান্ত স্বাধীনতা উপভোগ করবে–এটাই জামায়াতের কাম্য

ডা. শফিকুর রহমান আরও বলেন, এবারের নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবিকে পূর্ণতা দিয়েছে। ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের সরকারের অংশীদার করা হবে। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission