ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুর-৩ আসনে ১৭ কেন্দ্রে এগিয়ে ধানের শীষের এ্যানি চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

সারাদেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু করেছে। সন্ধ্যা থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কেন্দ্রের ফলাফল পৌঁছাতে থাকে।
কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে কোথাও এগিয়ে রয়েছেন ধানের শীষ, কোথাও দাঁড়িপাল্লা, আবার কিছু কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।

বেসরকারীভাবে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি আসনে কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১৭ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গিয়েছে। এসব কেন্দ্রে মোট হিসেবে ধানের শীষ এর প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে আছেন।

আরও পড়ুন

এসব কেন্দ্রে ধানের শীষ এর প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট। এছাড়া দাঁড়ি পাল্লার প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সকল কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে আসছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রভিত্তিক এই ফলাফল পরিবর্তিত হতে পারে।

এদিকে প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থানে ফলাফল ঘিরে উৎসুক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
ধানের শীষে ভোট দিতে চাওয়া সেই অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী