হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

আরটিভি নিউজ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৫ পিএম


হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার উন্নতি
হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত দুই দিনে তার শারীরিক অবস্থার দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

রিজভীর সঙ্গে সার্বক্ষণিক থাকা তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ভাই এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তাকে দেখতে হাসপাতালে যান।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission