ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানী ঢাকায় মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী ও শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। এতে দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপকরণ যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীরা বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিলেন, বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গান পরিবেশনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি হারানো ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

বক্তারা আরও বলেন, বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করা জরুরি, তবে এমন কোনো সাংস্কৃতিক চর্চা থেকে দূরে থাকতে হবে যা ইসলামি শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক বা ইমান ও আকিদার জন্য ক্ষতিকর।

শোভাযাত্রায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
আরও পড়ুন
১১ দলীয় ঐক্যের সমাবেশ চলছে
প্রধানমন্ত্রীর কেআইবিতে আগমন উপলক্ষে ছাত্রদলের শোভাযাত্রা
ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি