চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

আরটিভি নিউজ

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৫ পিএম


চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
ফাইল ছবি

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অপরদিকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

এর আগে সাক্ষাৎ করতে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তারেক রহমান।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission