ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে দাবিটি সত্য নয়

আরটিভি নিউজ

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৭:২৮ পিএম


ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে দাবিটি সত্য নয়
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন , এবং এগুলোতে নতুন নেতৃত্বের নাম উল্লেখ করে ঘোষিত কমিটি হিসেবে দাবি করা হয়েছে। তবে আরটিভির যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

মো. মনির নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ দুপুর ১২টার দিকে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটিতে বিকেল ৩টা ৩২ মিনিট পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ রিয়েকশন পড়েছে। এ ছাড়া এতে ৫৬৯টি কমেন্ট এবং ১৭৬টি শেয়ার রয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, কেউ বিষয়টিকে সত্য মনে করে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ বলেছেন এটি ‘ভুয়া নিউজ’।

বিষয়টি যাচাই করতে আলোচিত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় গণমাধ্যমে অনুসন্ধান চালানো হয়। এতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেইজেও এ সম্পর্কিত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ ২০২৬ তারিখে শেষ হওয়ায় যে কোনো সময় নতুন কমিটি ঘোষণার খবর রয়েছে।

ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ‘আমান’ ও সাধারণ সম্পাদক ‘আবিদুল ইসলাম খান’—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হওয়ার দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission