ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৬:১৭ পিএম


ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

জানা গেছে ,সফররত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিদলের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের চিফ অবজারভার ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন- ডেপুটি অবজারভার ইনতা লাসে, সদস্য স্বান্তে টর্গনি ইংগ্রট, ইরিনি মারিয়া গুনারি ও অ্যান মার্টিনা মার্লবরো। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission