আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৪:৩৪ পিএম


আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ কোটি টাকা।

নির্বাচন কমিশনে (ইসি) নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের এ হিসাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী। জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। গত বছরের আয়-ব্যয় শেষে এখন দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

আগের বছরে দেওয়া হিসাব অনুযায়ী, জামায়াতে ইসলামীর ২০২৪ সালে আয় হয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর দলটি ব্যয় দেখিয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

আরও পড়ুন

১৯ জুলাই বিএনপি তাদের দলীয় আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছিল। বিএনপির দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর (২০২৫) দলটির আয় হয় ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। ব্যয় ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। উদ্বৃত্ত প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। মোট আছে প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission