ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

‘অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৩ এএম
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত

অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে তার পরিচয়, কেউ রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (২৯ জুলাই) হাটহাজারী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাটহাজারীতে সব ধরনের অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, কয়েক দিন আগে ঘটে যাওয়া চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরাসরি ঘটনার সঙ্গে জড়িত ছিল। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। কিন্তু কোনো দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। যে কোনো দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস বা সামাজিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, কেউ যদি দলের নাম ব্যবহার করে অন্যায় করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীর কোনো দল, গোত্র বা পরিচয় নেই। অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

গত ১৯ বছর ধরে হাটহাজারীর সুখ-দুঃখ, বিপদ-আপদে তিনি যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও সন্তান ও ভাই হিসেবে সব সময় তাদের পাশে থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
‘জনপ্রতিনিধিদের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, নাগরিকদের এগিয়ে আসতে হবে’
আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব 
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
২০২৭ সালের মধ্যে প্রণয়ন হবে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সড়কমন্ত্রী