পাকিস্তানে ৪০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬ , ০৬:৫৮ পিএম


পাকিস্তানে ৪০ আরোহী নিয়ে  বিমান বিধ্বস্ত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিকে-৬৬১ চিত্রাল থেকে ইসলামাবাদে যাবার পথে পাটোলা গ্রামে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে চিত্রাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানটি চিত্রাল বিমানবন্দর থেকে বেলা সাড়ে ৩টায় উড্ডয়ন করে। ইসলামাবাদে ৪.৪০ মিনিটে পৌঁছার কথা ছিল।

পিআইএর মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, পিকে-৬৬১ ফ্লাইটটি ওড়ার পরপরই রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। 

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) বলছে, বিমানটির বিধ্বস্ত হবার জায়গায় উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এমকে/ কে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission