ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় ভারপ্রাপ্ত আমির মনোনীত করা হয়েছে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। তার বিকল্প হিসেবে অধ্যাপক মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।
শফিকুর রহমান আইনজীবীদের মাধ্যমে অধ্যাপক মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করেন বলেও বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় আমীরে জামায়াত শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ ডিসেম্বর তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র অধিকারের
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট এবং ছাত্র পরিষদের সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদাকে তুলে নেওয়ার অভিযোগ করেছে সংগঠনটি। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে তাদের তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবু হানিফ বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে দুজনকে ডিবি পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল হলেও রিসিভ হচ্ছে না। শুরুতে তাদের ধরা হলে তারা ধস্তাধস্তি করে। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি। তাদেরকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র অধিকারের
‘শিশু অপরাধীদের সংশোধনের জন্য সারাদেশে সেফ হোম করবে সরকার’
শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা'য় অংশ নেন জাতীয় সংসদ সদস্য রুবিনা মিরা। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠানটি ভার্জুয়ালে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিশু সাংবাদিক ফাতেমা বিনতে কালাম।  আয়োজন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো বিদেশি অতিথি কঙ্গো থেকে শিশু অধিকার নিয়ে জনপ্রিয় এ আয়োজনে অংশ নেন। কঙ্গো দেশটির শিশু অধিকার নিয়ে কাজ করা বিয়েনভেনুকে কাছ থেকে দেখতে পেয়ে শিশুদের আনন্দ কয়েকগুন বেড়ে যায়।  আয়োজনে এক শিশু জানতে চায়, আগামী বছর বই পেতে শিক্ষার্থীদের বিলম্ব হতে পারে বলে মিডিয়ায় জানা যায়, বিষয়টিকে গুজব বলে কাগজের সংকটের কথা জানিয়েছেন রুবিনা মিরা।  ঝিনাইদহ থেকে আরেক শিশু  রুবিনা মিরাকে অনুরোধ করে বলেন, মেট্রোরেলের ভাড়া যেন হাফপাশ রাখা হয়। বিষয়টি সংসদে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে শিশুদের আস্বস্ত করেন সাবেক এই ছাত্রলীগ নেত্রী।  এ বিষয়ে জাতীয় সংসদের এমপি রুবিন মিরা'র মাধ্যমে কঙ্গো থেকে অংশ নেওয়া দেশটির শিশু অধিকার নিয়ে কাজ করা বিয়েনভেনু বাংলাদেশ সরকারের কাছে ওষুধসহ অর্থ সহায়তা চেয়েছেন।  এ সময় সংসদ সদস্য বলেন, কঙ্গো সরকার থেকে প্রস্তাবনা দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারপর এ বিষয়ে ভেবে দেখবে বাংলাদেশ।  আয়োজনে নোয়াখালী জেলায় একাধিকবার বিভিন্ন পুরস্কার প্রাপ্ত পুলিশের এসআই সালাউদ্দিন রুবিনা মিরাকে বলেন শিশু অপরাধীদের সংশোধন জন্য সেফ হোম প্রয়োজন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রুবিনা মিরা বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুটি জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রীকে তুলে ধরবেন। পাশাপাশি তিনি জানান, সরকার সারাদেশে সেফ হোম করবে শিশু অপরাধীদের সংশোধনের জন্য।  চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।
‘শিশু অপরাধীদের সংশোধনের জন্য সারাদেশে সেফ হোম করবে সরকার’
সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে: অলি আহমদ
বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে পালনের অংশ হিসেবে গণমিছিল করছে জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। এসময় মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করেন কর্নেল (অব.) অলি। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে পান্থপথে গণমিছিল পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এলডিপি কার্যালয় থেকে বের হওয়া গণমিছিলটি মালিবাগ মোড় হয়ে পুনরায় মগবাজার গিয়ে শেষ হয়।  সমাবেশ থেকে এলডিপি সভাপতি আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেন। অলি আহমদ তার বক্তব্যে বলেন, রফতানি আজ সংকুচিত হচ্ছে। আমদানির টাকা পরিশোধ করার জন্য ব্যাংকে টাকার অভাব। দেরিতে হলেও বর্তমান সরকার অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে। এবং এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশত্যাগে বাধ্য হবে। সভায় উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য মো. নূরুল আমিন, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ, প্রিন্সিপাল অ্যাড. সাকলাইন, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাহবুব রহমানসহ অনেকে।
সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে: অলি আহমদ
১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানের ঘোষণা
বিএনপির সঙ্গে সঙ্গে একই দিনে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এ কর্মসূচির ঘোষণা দেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমিছিল শেষে রাজধানীর কাকরাইল মোড়ে এক সমাপনী সভায় এ কর্মসূচির দেন তিনি। গণমিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জানিয়ে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে। সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ শেষ করে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। এ মিছিলটি পুরানো পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকী, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খানসহ অনেকে।
১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানের ঘোষণা
গণমিছিল করে নতুন কর্মসূচি দিলো গণতন্ত্র মঞ্চ
ভোটাধিকার প্রতিষ্ঠা ও সরকারের পতন ঘটাতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে তিন ঘণ্টার গণ-অবস্থানের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে গণমিছিল থেকে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল এই কর্মসূচি ঘোষণা করেন। বাবলু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের গণমিছিল শেষ করেছি। ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে। সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এর আগে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকি, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পিটিয়ে, গুম করে, মামলা, হামলা করে তারা ক্ষমতায় আছে। তিনি বলেন, ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আশ্বাস দিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন দেবেন, বলেছিলেন তার ওপর ভরসা রাখতে। কিন্তু তিনি সেটি করেননি। ২০১৮ সালে মধ্যরাতের ভোটের মাধ্যমে কলঙ্কজনক একটি নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসেন। জোনায়েদ সাকি আরও বলেন, মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন আর গুন্ডা বাহিনী দিয়ে তারা ব্যালট বাক্স ভরেছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের ট্যাক্সের পয়সায় চলে, কিন্তু সরকার এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের ইতিহাসে এমন কলঙ্কজনক ঘটনা আর কখনও ঘটেনি।
গণমিছিল করে নতুন কর্মসূচি দিলো গণতন্ত্র মঞ্চ
আরও পড়ুন
জামায়াতের ৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫
জামায়াত-শিবিরের নৈরাজ্য মেনে নেব না : ডিএমপি কমিশনার
‘জামায়াত’ প্রমাণ না হওয়ায় আ.লীগ নেতাকে ছেড়ে দি‌ল পু‌লিশ
জামায়াতের সঙ্গে সংঘর্ষ, হাসপাতালে ১০ পুলিশ