ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কাঠমান্ডুতে মহান বিজয় দিবস উদযাপিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত

নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। দীর্ঘ নয় মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের সময়ে জীবন উৎসর্গকারী বীর শহীদ এবং জুলাই–আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সার্ক সচিবালয়ের মহাসচিব জনাব মো. গোলাম সারোয়ার, সার্ক সচিবালয়ে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা; নেপালে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিক; বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপাল অফিসের কর্মকর্তারা; নেপালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা; নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা। এ ছাড়া বর্তমানে কাঠমাণ্ডু সফররত বাংলাদেশের একটি নারী ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

বিজয় দিবসের এই উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কাঠমাণ্ডুর স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও নেপালি সুরের সাথে নৃত্য পরিবেশন করেন এবং বাংলা ও নেপালি গান পরিবেশন করেন। এ ছাড়া নেপালের সুরসুধা মিউজিক গ্রুপের কণ্ঠশিল্পী সরস্বতী খাত্রী তার কণ্ঠে কয়েকটি বাংলা ও নেপালি গান পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন।

আলোচনা পর্বে সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা এখন সময়ের দাবি।

1

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. শফিকুর রহমান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের এবং আহত মুক্তিযোদ্ধারা, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়ে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান। একইসঙ্গে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালে নিপীড়ন, অবিচার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের পথে এক নতুন মাত্রা ও দিকনির্দেশনা যোগ করেছে। তিনি আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থান একটি ন্যায়ভিত্তিক, সুশাসনসম্পন্ন, দুর্নীতিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ২.০ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে যার স্বপ্ন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা দেখেছিলেন।

2

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অনন্য চেতনার মধ্যে সাদৃশ্য টেনে তিনি বলেন, যেমনভাবে বীর মুক্তিযোদ্ধারা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের জন্য নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালে নতুন প্রজন্মের যুবসমাজ গণতন্ত্র, সমতা, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে দেশ পুনর্গঠনের লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তিনি প্রবাসী সকল বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ ২.০ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান হতে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে উপস্থিত অতিথিদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সুদূর চীনেও শোকের ছায়া নেমে এসেছে।  বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দেশটির শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  বৃহত্তর চায়না বিএনপির উদ্যোগে আয়োজিত এই জানাজায় দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় ইমামতি করেন হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির (শেনজেন) অধ্যাপক ও প্রবাসী বাংলাদেশি ড. মাহবুব আলম। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও শরিক হন। আরও পড়ুন খালেদা জিয়ার স্মরণে শোকবইয়ে বিভিন্ন দেশের কূটনীতিক-প্রতিনিধির সই জানাজা শেষে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন– বৃহত্তর চায়না বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা এসএম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা এবং মনিরুল ইসলাম কবির প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আরটিভি/এমএ
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় ঝটিকা অভিযান, ২৭ বাংলাদেশিসহ আটক ১৩৩
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত আঙ্কাসা এলাকায় এক ঝটিকা অভিযানে ২৭ বাংলাদেশিসহ ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।  দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়। জানা যায়, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর প্রায় ৩৫ জন অভিবাসন কর্মকর্তার একটি দল ভোরের দিকে ব্লক ২১ পান্তাই ডালাম অ্যাপার্টমেন্টে এই অভিযান শুরু করে। অভিযানে প্রায় ২০০ জনের নথিপত্র পরীক্ষা করা হয় যার মধ্যে ১৩৩ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। ব্লক ২১-এর আবাসিক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ সুহাইলী তাম্বি জানান, গত কয়েক বছর ধরে এই অ্যাপার্টমেন্টের চিত্র বদলে গেছে। বর্তমানে এখানকার প্রায় ৮০ শতাংশ বাসিন্দাই বিদেশি। তিনি অভিযোগ করেন, এই বিদেশি নাগরিকদের অনিয়ন্ত্রিত আচরণ বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আরও পড়ুন চলন্ত গাড়িতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ছুড়ে ফেলা হলো রাস্তায় তিনি বলেন, বিকেল ৬টার পর বারান্দা ও করিডোরগুলো লোকে লোকারণ্য হয়ে থাকে যা অনেকটা বাজারের মতো মনে হয়। আমাদের এলাকার তরুণীরা কাজ থেকে ফিরতে ভয় পায়। তারা যত্রতত্র পানের পিক ফেলে নোংরা করে এবং লিফট ভাঙচুর করে। এমনকি অনেকে মদ্যপ অবস্থায় সিঁড়িতেই ঘুমিয়ে থাকে এবং পরিবেশ নোংরা করে। অভিযানে দেখা গেছে, প্রতিটি তিন কামরার ফ্ল্যাটে গাদাগাদি করে প্রায় ১৫ জন করে লোক বসবাস করছেন। ঘরগুলোর পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। জানা গেছে, স্থানীয় অনেক মালিক এই ফ্ল্যাটগুলো বিদেশিদের কাছে মাসে ১৮০০ থেকে ২০০০ রিঙ্গিতে ভাড়া দিয়ে থাকেন। মূলত, পাশের কারখানায় কর্মরত শ্রমিকরাই এখানে বেশি বসবাস করেন। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, আটককৃতদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারায় (সেকশন ৫৫ই, ৬(১)(সি) এবং ১৫(১)(সি)) তদন্ত করা হচ্ছে। বর্তমানে তাদের বুকিত জলিল ও কুয়ালালামপুর অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএইচএম 
মালয়েশিয়ায় ঝটিকা অভিযান, ২৭ বাংলাদেশিসহ আটক ১৩৩
কাতারে মহান বিজয় দিবস উদযাপন 
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা করেন।  দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।  এ ছাড়া সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।  অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যভিত্তিক ‘বিজয়ের আনন্দে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনায় বক্তারা বাংলাদেশের অভ্যুদয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের অবদানকে গভীর শ্রদ্ধায় এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। নতুন বাস্তবতা ও প্রেক্ষাপটে বাংলাদেশ পুনঃগঠনের এ সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে  আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। ‘৭১-এর স্বাধীনতার সংগ্রাম’ ও ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ উভয়েরই মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন, বৈষম্যহীন, বঞ্চনামুক্ত গণতান্ত্রিক, উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি অন্তবর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনাগুলো অতিথিদের কাছে তুলে ধরেন এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন এবং পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী সকলকে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।  অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে কাতার সফররত দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব মো. খালেদ রহিম বাংলাদেশে দুর্নীতি দমনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’  শিরোনামে একটি অংশগ্রহণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এতে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবার, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাংলাদেশি বৈশাখী ব্যান্ড গ্রুপসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয় । অনুষ্ঠানে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা সপরিবারে উপস্থিত ছিলেন। আরটিভি/আরএ
কাতারে মহান বিজয় দিবস উদযাপন 
মিশিগানে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর (২০২৬-২৭) মেয়াদি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রদ্যুন্ন চন্দ্র।  অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে যথাক্রমে মো. নজরুল ইসলাম, সাইয়েদা শিরিন সুলতানা এবং জিয়াউল আলম, যুগ্ম-সেক্রেটারি সালাউদ্দিন মুরাদ, অতিরিক্ত সেক্রেটারি এ জেড এম ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, সহ-সংগঠনিক সম্পাদক, রতন বড়ুয়া, এডুকেশন সেক্রেটারি আমিনুল হক, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুনা কোরেশী।  নির্বাহী সদস্য অর্থাৎ মেম্বার এট লার্জ হিসেবে নির্বাচিতরা হলেন ওলিউর রহমান, মোস্তফা কামাল, মাইকেল মহসিন, রেজাউল চৌধুরী, লুৎফুর রহমান এবং মো. আফতাব।  দুই বছর মেয়াদি উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন তারা হলেন মো. কামরুল হাসান, এস এম হাসান ইকবাল, ইকবাল আহমেদ অরবিন্দু চৌ. মৃদুল, সালা উদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, সাহেদুল ইসলাম এবং সৈয়দ মঈন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধীনের বিভিন্ন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা ২০২২ সালে। গত ৩ মেয়াদে টানা ৬ বছর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক সৈয়দ মইন ও মোহাম্মদ লুৎফুর রহমান দায়িত্ব পালন করে আসছিলেন। ৬ বছর পর ক্ষমতার পালা বদলের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ মইন, নব নির্বাচিত সভাপতি কাজী এবাদুল ইসলাম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ্র ছাড়াও উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী পরিষদের বিদায়ী ও নবাগত সদস্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন মোহাম্মদ কামরুল হাসান, শাহেদুল ইসলাম, ইকবাল আহমদ, মিল্টন বড়ুয়া, মাইকেল মহসিন, রেজাউল করিম চৌধুরী, সালাউদ্দিন মুরাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, রুনা কোরেশী প্রমুখ। আরটিভি/আরএ
মিশিগানে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
জাপানে বিজয় দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাপানে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫।  রোববার (২১ ডিসেম্বর) জাপান কোবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কোবে শহরের হায়োগো প্রিফেকচারাল নোজিগিকু হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। আরও পড়ুন মালয়েশিয়ায় শহীদ হাদির গায়েবানা জানাজা ‌‘যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা’—এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিওটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কামরুল হাসানসহ কোবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা, জাতীয় সংগীত ও গণসংগীত, খেলাধুলা ও র‍্যাফেল ড্র অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে দেশীয় খাবারের বিশেষ ব্যবস্থাও ছিল, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এসব পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে জাগিয়ে তোলে গভীর আবেগ, গর্ব ও ভালোবাসা—নিজের দেশ, নিজের পরিচয়ের প্রতি। প্রবাসে থেকেও মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও ঐক্যের শক্তিশালী বার্তা বহন করে এই আয়োজন নতুন বাংলাদেশের প্রত্যাশার প্রতীক হয়ে ওঠে। আরটিভি/এফএ
জাপানে বিজয় দিবস উদযাপিত
আরও পড়ুন
জাপানে বিজয় দিবস উদযাপিত
বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু
শিকারি কল্যাণ তহবিলের জন্য মৎস্য শিকার প্রতিযোগিতা
বিজয় দিবসে মোংলায় তিনটি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে