মিশর হয়ে তৃতীয় দেশে যেতে আগেই লাগবে ট্রানজিট ভিসা

আফছার হোসাইন | মিশর-থেকে

সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০২:৫৩ পিএম


মিশর হয়ে তৃতীয় দেশে যেতে আগেই লাগবে ট্রানজিট ভিসা
ছবি: আফছার হোসাইন

বাংলাদেশি নাগরিকদের জন্য মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশি পাসপোর্টধারী মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এখন থেকে যাত্রার আগেই দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে। পূর্বানুমতি ছাড়া মিশরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে গেলে ভ্রমণে জটিলতা সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

দূতাবাস আরও জানায়, ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার পূর্বে বৈধ পাসপোর্টে ট্রানজিট ভিসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিশরকে কেবল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে হবে এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইমিগ্রেশন আইন মেনে চলা বাধ্যতামূলক। এছাড়া কোনো ভ্রমণকারী প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকলে তাকে অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন

ভ্রমণকারীদের ভোগান্তি এড়াতে আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে চালু থাকা নির্দিষ্ট কিছু দেশের বৈধ ভিসার ভিত্তিতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার বিধান এখনও বহাল রয়েছে। নতুন এ নির্দেশনা মূলত দীর্ঘ সময়ের ট্রানজিটের ক্ষেত্রে প্রযোজ্য।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission