ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত

প্রবাসী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউসুফ মিয়া নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) দেশটির রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মিয়া কসবা উপজেলার মন্দভাগ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা তিতন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ইউসুফ মিয়া। তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনার শিকার হলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার বাবা তিতন মিয়া আগে মারা গেছেন। পরিবারে মা ও স্ত্রী রয়েছেন। তাদের কোনো সন্তান নেই।

নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
ছেলেটা আর কবে বাড়ি ফিরবে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। ছেলের ছবি হাতে নিয়ে আজও পথ চেয়ে বসে থাকেন বৃদ্ধা খুশিদা বেগম (৮০)। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের চোখের পানি যেন থামছেই না। একমাত্র প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একবার ছেলেকে চোখের সামনে দেখা।
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা
বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের
শনিবার (১৯ সেপ্টেম্বর) কানাডার টরেন্টোতে ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান (বোর্নিও) দ্বীপে সৃষ্ট ভয়াবহ দাবানল এবং কৃষি জমি পরিষ্কার করার জন্য বন পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন পুরো মালয়েশিয়া।
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
আরও পড়ুন
মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের
ট্রেনে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক
নিখোঁজের দুইদিন পর ঝোঁপে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ
কাশবনে মিলল অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ