মেসির জোড়া গোলে বার্সার জয়

শনিবার, ২২ অক্টোবর ২০১৬ , ১০:৫৭ পিএম


মেসির জোড়া গোলে বার্সার জয়

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় মেসির জোড়া গোলে ভালেন্সিয়াকে ৩-২ গোলে হারালো বার্সেলোনা।  শনিবার ভালেন্সিয়ার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ২২ মিনিটে মেসির গোলে লিড নেয় বার্সা। তবে ৫২ মিনিটে দলকে সমতায় ফেরান এই মৌসুমে বার্সা থেকে ভালেন্সিয়া পাড়ি জামানো মুনির এল হাদ্দাদি।

৫৬ মিনিটে ভালেন্সিয়ার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভালেন্সিয়া। ৬২ মিনিটে বার্সাকে সমতায় ফেরান, লুইস সুয়ারেজ।

আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

লিগে ৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বার্সেলোনা।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission