ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হতাশা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথম দিন ভালো অবস্থানে থাকলেও দ্বিতীয় দিনে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দ হারায় স্বাগতিকরা। এর সুযোগে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে পাকিস্তান দল।

দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। তারা এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে ৯ উইকেট, ফলে ম্যাচে শক্ত অবস্থানেই রয়েছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ৪১৩ রান।

পাকিস্তানের ওপেনিং জুটি আজান এওয়াইস ও ইমাম-উল-হক দারুণ শুরু এনে দেন। অভিষিক্ত ব্যাটার আজান খেলেন আক্রমণাত্মক ইনিংস, তুলে নেন ফিফটি এবং দিন শেষে অপরাজিত থাকেন ৮৫ রানে। আরেক অভিষিক্ত ব্যাটার আবদুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের একমাত্র সাফল্য আসে মেহেদি হাসান মিরাজের হাত ধরে। তিনি ইমাম-উল-হককে ৪৫ রানে এলবিডব্লিউ করে ১০৬ রানের ওপেনিং জুটি ভাঙেন। তবে উইকেট শিকারে ধীরগতির পাশাপাশি বোলিংয়ে নিয়ন্ত্রণ হারানোয় বড় চাপেই পড়ে টাইগাররা।

এর আগে দ্বিতীয় দিন ৪ উইকেটে ৩০১ রান নিয়ে শুরু করলেও বাংলাদেশের ইনিংস থেমে যায় দ্রুত। মুশফিকুর রহিম ৭১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। তিনি টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি করেন। লিটন দাস করেন ৩৩ রান, আর তাসকিন আহমেদ শেষ দিকে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।

দ্বিতীয় দিনে মাত্র ১১২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। বিশেষ করে শাহিন আফ্রিদি ও মুহাম্মদ আব্বাসের বোলিংয়ে ধস নামে ব্যাটিং লাইনআপে।

আরও পড়ুন

সব মিলিয়ে চারশোর্ধ্ব রান করেও ম্যাচে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) পরবর্তী আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ নিয়ে আগের মতো এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী 
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে শোভা পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল