ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রবাসীরা দেশে কোরবানি দিতে পারবেন?

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত প্রবাসীরা আত্মীয়স্বজন বা প্রতিনিধির মাধ্যমে দেশে কোরবানি দিতে পারবেন। ইসলামি শরিয়ত অনুযায়ী, কোরবানিদাতা ও কোরবানির পশু একই স্থানে থাকা জরুরি নয়। ফলে প্রবাসীরা বিদেশে থেকেও নিজ দেশে কোরবানি আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ইসলামি বিশেষজ্ঞরা।

ইসলামে সামর্থ্যবান মুসলিমের জন্য কোরবানি ওয়াজিব। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের মুসলিম যদি ঈদুল আজহার সময় জাকাত পরিমাণ সম্পদের মালিক হন, তবে তার ওপর কোরবানি করা আবশ্যক হয়।

ধর্মীয় আলেমদের মতে, কোরবানিদাতা যে দেশে অবস্থান করছেন, সেখানেই কোরবানি করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তার নির্দেশে পৃথিবীর যেকোনো স্থানে কোরবানি করা হলে তা আদায় হয়ে যাবে।

ঢাকা থেকে প্রকাশিত মাসিক আল-কাউসারে প্রকাশিত এক ফতোয়ায় বলা হয়েছে, প্রবাসীরা বিদেশে অবস্থান করে নিজ দেশে কোরবানি দিতে পারবেন এবং এতে তাদের কোরবানি আদায় হয়ে যাবে। এ ক্ষেত্রে কোরবানির সময় নির্ধারণে কোরবানিদাতার অবস্থান নয়, বরং যেখানে পশু জবাই করা হবে সেই এলাকার সময় ধর্তব্য হবে।

ফতোয়াটিতে ফাতাওয়া খানিয়া (৩/৩৪৫) ও ফাতাওয়া হিন্দিয়া (৫/২৯৬)-এর উদ্ধৃতি দেওয়া হয়েছে।

ইসলামি বিশেষজ্ঞরা আরও বলেন, কোরবানিদাতা এক স্থানে এবং পশু অন্য স্থানে থাকলেও কোনো সমস্যা নেই। পশু যে এলাকায় রয়েছে, সেখানে ঈদের জামাত সম্পন্ন হওয়ার পর কোরবানি করা যাবে। কোরবানিদাতার নিজ এলাকায় ঈদের নামাজ আদায় হয়েছে কি না, তা এ ক্ষেত্রে বিবেচ্য নয়।

ধর্মীয়ভাবে কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাকওয়া প্রকাশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। (সুরা হজ: ৩৭)

অন্য আয়াতে বলা হয়েছে, বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। (সুরা আনআম: ১৬২)

আলেমরা বলেন, লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করা উচিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান 
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
২৮ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি